মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের রেজিস্ট্রেশন দেওয়া যায় কি না, সে বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে জানাত চেয়েছিল ফ্রান্স অফিস ফর রিফিউজি অ্যান্ড স্টেটলেস পারসনসের (ওএফপিআরএ) প্রতিনিধিদল। তবে তাদের প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে ইসি।
গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সুনির্দিষ্ট ছয়টি বিষয় নিয়ে বৈঠক করে ওএফপিআরএর প্রতিনিধিদল। ইসির পক্ষে এ বৈঠকে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। এছাড়া এনআইডি মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর, নির্বাচন ব্যবস্থাপনা শাখা ১ ও ২ এর যুগ্মসচিব ও কমিশনের আইন শাখার যুগ্মসচিবও উপস্থিত ছিলেন সেখানে। অন্যদিকে ওএফপিআরএর প্রতিনিধিদলের নেতৃত্ব দেন তথ্য ও ডকুমেন্টশন বিভাগের এশিয়া বিষয়ক পরিচালক ক্লিয়ার লুমায়ুক্স। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন ফ্রানসিস এক্সভিয়ার ভেয়িলার্ড, লোরেন ব্লার্ড, জোরেম কেমুস।
