ঈদে মুক্তির মিছিলে যোগ হচ্ছে অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’

আপডেট : ১৮ জুন ২০২৩, ০৪:১২ পিএম

এখন পর্যন্ত ঈদে মুক্তির মিছিলে রয়েছে প্রায় ৮ থেকে ৯টি সিনেমা। এবার সেই তালিকায় যোগ হতে চলেছে অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ সিনেমাও। অভিনয়ের পাশাপাশি এটি প্রযোজনাও করেছেন তিনি।

অপু বিশ্বাস বলেন, আমার অভিনীত প্রথম সিনেমার মতো অধীর আগ্রহ নিয়ে ‘লাল শাড়ি’র জন্যও অপেক্ষা করছি। আমার একই রকম অনুভূতি হচ্ছে। প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমার জন্য যেমন হয়েছিল, প্রথম প্রযোজিত সিনেমার জন্যও একই অনুভূতি হচ্ছে। আমার বিশ্বাস দর্শকরা সিনেমাটি পছন্দ করবেন।

এই সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক। এখানে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন—শহীদুজ্জামান সেলিম ও দোয়েল প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস।

অপু বিশ্বাস অভিনীত ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমা গত ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল। তার বিপরীতে অভিনয় করেছিলেন জয় চৌধুরী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত