বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা জেলা আওয়ামী লীগ নেতারা। গতকাল সোমবার ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ এমপি ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণের নেতৃত্বে ঢাকা জেলা আওয়ামী লীগ নেতারা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ও ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. মো. এনামুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য মুক্তিযোদ্ধা আবদুল বাতেন মিয়া, সহসভাপতি কাজী শওকত শাহীন, মিজানুর রহমান মিজান, নাসির উদ্দিন আহমেদ ঝিলু, আলি আহসান খোকন, শাহাবুদ্দিন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সিরাজ উদ্দিন, ফখরুল আলম সমর, সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য, সাকুর হোসেন, হাবিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুরুজ আলম, দপ্তর সম্পাদক আরমান হোসেন অপুসহ ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
