মোটরসাইকেল কিনে না দেওয়ায়...

আপডেট : ২২ জুন ২০২৩, ১০:০৪ এএম

ময়মনসিংহের নান্দাইলে মোটরসাইকেল কিনে না দেওয়ায় পরিবারের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে সাব্বির হোসেন (২২) নামে এক যুবক। সাব্বির উপজেলার আচারগাঁও ইউনিয়নের সুনামখালী গ্রামের আয়নাল মিয়ার ছেলে। (২১ জুন) বুধবার রাত ৮টার দিকে নিজ বাড়িতে আত্মহত্যা করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, সাব্বিরের বাবা আয়নাল মিয়া প্রবাসে থাকে। সম্প্রতি তিনি তার মাকে বড় মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল। কিন্তু তার মা বড় মোটরসাইকেল না কিনে ছোট মোটরসাইকেল কেনার জন্য তাকে টাকা দেয়। সাব্বির এতে রাজি না হয়ে তার মাকে আরও টাকা দেওয়ার জন্য চাপাচাপি করছিল। তার মা রাস্তায় দুর্ঘটনা ঘটাতে পারে এই ভয়ে আর টাকা দিতে রাজি হচ্ছিলেন না।

বুধবার তিনি ঘুমের ওষুধ খেয়ে অনেকটা নেশাগ্রস্তের মতো ঘরে রাখা টিভি-ফ্রিজসহ আসবাবপত্র ভাঙচুর করেন। তার মাকে মারধরের চেষ্টা করেন। একপর্যায়ে তার মা ভয়ে পাশের বাড়িতে চলে যান। এ সুযোগে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সাব্বির।

নান্দাইল মডেল থানার ওসি রাশেদুজ্জামান জানান, অপমৃত্যু মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত