সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামির জবানবন্দী

আপডেট : ২৩ জুন ২০২৩, ০৮:৪৮ পিএম

জামালপুরে চাঞ্চল্যকর সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুর পাঁচ দিন রিমান্ড শেষে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ১৬৪ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন।

শুক্রবার বিকালে জামালপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াসের আদালতে তোলা হলে সেখানে নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবু ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।

জবানবন্দী শেষে বকশিগঞ্জ আদালতের বিচারক মো. হাসিব উল্লাহ পিয়াস আসামিকে জেলহাজতে প্রেরণ করেন।
এসব তথ্য নিশ্চিত করেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী।

সর্বশেষ সর্বাধিক পঠিত