রাজধানীর ডেমরায় একটি নির্মাণাধীন ভবনের ক্রেনের দড়ি ছিঁড়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও ২ শ্রমিক আহত হয়েছেন।
শনিবার (২৪ জুন) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুক মোল্লা।
তিনি জানান, একটি নির্মাণাধীন ভবনের ক্রেনের দড়ি ছিঁড়ে ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এখনো হতাহতদের পরিচয় জানা যায়নি। আমরা ঘটনাস্থলেই আছি। পরে বিস্তারিত জানানো হবে।