মানবতাবিরোধী অপরাধ

রাজশাহীতে পলাতক দুই আসামি গ্রেপ্তার

আপডেট : ২৫ জুন ২০২৩, ০২:২২ এএম

রাজশাহীতে মানবতাবিরোধী অপরাধের মামলার দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ১টার দিকে চারঘাট উপজেলার কালুহাটি গ্রাম থেকে তাদের আটক করা হয়। গতকাল শনিবার সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান রাজশাহীর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলো চারঘাট উপজেলার কালুহাটি গ্রামের মৃত হাবিল উদ্দিনের ছেলে মফিজ উদ্দিন (৭৫) ও মৃত মকছেদের ছেলে খেতাব (৮০)। এর মধ্যে অসুস্থ থাকায় গ্রেপ্তারের পর খেতাবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে চারঘাট মডেল থানায় হওয়া মামলার আসামি মফিজ উদ্দিন ও খেতাব দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। সম্প্রতি তারা এলাকায় ফিরে আসে। এ খবর পেয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

পুলিশ সুপার জানান, রাজশাহীতে মানবতাবিরোধী অপরাধ আইনে ১৭টি মামলা হয়। এসব মামলায় আসামি করা হয় ১৩২ জনকে। এদের মধ্যে মারা গেছে ৫৩ জন। পলাতক রয়েছে দুজন। বাকিরা জামিনে ও একটি মামলায় সাজা হয়ে কারাগারে আছে একজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত