শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট-২০২৩-এ ইউনিয়ন ব্যাংক লিমিটেড অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) মেজবান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার, ভাইস চেয়ারম্যান আলহাজ আব্দুস সামাদ লাবু, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ। এ ছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদের সদস্যরা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান মোল্লা ফজলে আকবর, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ বি এম মোকাম্মেল হক চৌধুরীসহ বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীরা। এ ছাড়াও উপস্থিত ছিলেন শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট ২০২৩-এর চ্যাম্পিয়ন ইউনিয়ন ব্যাংক লিমিটেড ফুটবল টিমসহ অংশগ্রহণকারী ব্যাংকের কোচ, ম্যানেজার এবং খেলোয়াড়রা। বিজ্ঞপ্তি
×
