খুলনার পাইকগাছায় অনুপ মন্ডল (২৮) নামের এক মসলা ব্যবসায়ী খুন গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২৬ জুন) সকালে উপজেলার দেলুটি ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের বাড়ির পাশে পরিত্যক্ত ভিটা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত অনুপ মন্ডল ওই গ্রামের অনুকুল মন্ডলের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ব্যবসায়ী অনুপ মন্ডল রোববার রাতে বাড়ি ফিরেননি এবং তার মোবাইল ফোনটিও বন্ধ ছিল। এ অবস্থায় খোঁজাখুঁজির এক পর্যায়ে সোমবার সকালে বাড়ির পাশে পরিত্যক্ত ভিটায় অনুপের গলা কাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, অনুপ মন্ডলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের কোন কারণ এবং জড়িতদের সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা জায়নি। তদন্তের পর জানা যাবে।
