কেয়ারটেকারের গলাকাটা লাশ উদ্ধার, স্ত্রী আটক

আপডেট : ২৮ জুন ২০২৩, ০১:৩৭ এএম

সাভারে জমি পাহারা দেওয়ার কাজে নিয়োজিত এক কেয়ারটেকারের গলাকাটা লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর এলাকার লোহার ব্রিজের পাশে একটি ঘর থেকে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে আটক করা হয়েছে।

নিহতের নাম নুর ইসলাম বেপারি (৫৫)। তিনি ঢাকার ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়নের কুটিরচর গ্রামের মৃত লিহাজ উদ্দিন বেপারির ছেলে। নুর ইসলাম ১০ বছর ধরে আক্তার নামে এক ব্যক্তির জমিতে কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। সেখানে ঘর বানিয়ে স্ত্রী ইতিকে নিয়ে থাকতেন। তার স্ত্রী স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন।

থানা-পুলিশ জানায়, গত সোমবার আনুমানিক রাত ৯টার দিকে দুর্বৃত্তরা ঘরে ঢুকে এলোপাতাড়িভাবে ধারালো অস্ত্র দিয়ে নুর ইসলাম বেপারিকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। পরে রাতে তার স্ত্রী কাজ শেষে বাসায় এসে স্বামীর রক্তাক্ত মৃতদেহ দেখে পুলিশকে খবর দেয়। গতকাল মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে তার মৃতদেহটি উদ্ধার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত