বাংলাদেশ কাবাডি ফেডারেশনের অফিস ইনচার্জ মো. ইমরান হোসেন (৫৭) গত শুক্রবার রাত পৌনে ১২টায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক পুত্র, তিন কন্যাসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার জানাজা গতকাল রাত ৯টায় তার গ্রামের বাড়ি গাজীপুরের কালীগঞ্জ থানার দোলন বাজারেরসৈয়দপুর গ্রামে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আইজিপির শোক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি চৌধুরী আবদুল্লাহ আল মামুন মো. ইমরান হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
