ওয়ানডেতে আফগানদের ভিন্ন চেখে দেখছেন হাথুরু

আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০৫:৩২ পিএম

টেস্টের লড়াই ভুলে এখন রঙ্গিন পোশাকে ফিরছে বাংলাদেশ–আফগানিস্তান সিরিজ। দুই দলের শক্তির ব্যাবধানের হিসাবটাও এখন ভিন্ন। ওয়ানডেতে আফগানিস্তান খুব একটা পিছিয়ে নেই। সম্প্রতি এই ফরম্যাটে বাংলাদেশের সাফল্যটা বেশি হলেও আফগানদের নিয়ে ভাবতেই হবে তামিম ইকবালদের। ব্যাপারটি অস্বীকার করেননি কোচ চান্দিকা হাথুরুসিংহেও। টেস্টে দলটির ওপর দাপট দেখিয়ে জিতলেও ওয়ানডে সহজ হবে না বলে জানালেন হাথুরু।

টেস্টে তরুন দল নিয়ে এলেও ওয়ানডেতে শক্তিশালী দল নিয়েই নামবে আফগানিস্তান। রশিদ খান সহ মোহাম্মদ নবি, নাজিবুল্লাহ জাদরান, রহমানুল্লাহ গুরবাজ, ফজল হক ফারুকীরা ফিরেছেন।

বাংলাদেশ কোচ হাথুরু তাই ওয়ানডে সিরিজে নিজেদের জন্য কঠিন-ই দেখছেন, ‘ওরা (আফগানিস্তান) অনেকদিন ধরেই এই ফরম্যাটে ভাল ক্রিকেট খেলছে। সবচেয়ে বড় কথা ওদের বোলিং ইউনিট খুব শাক্তিশালৗ। এছাড়া ওদের শীর্ষ চার ব্যাটার নিজেদের প্রমাণ করে চলেছে গত দুই বছর ধরে। ওয়ানডেতে ওদের শক্তিশালী দল বলাই যায়।’

ওয়ানডে সুপার লিগে মোট ১৫ ম্যাচ খেলেছে আফগানরা। এতে ১১ ম্যাচেই জয় তাদের। হার মাত্র তিনটি আর একটি ফলাফল হয়নি। বিপরীতে ২৪ ম্যাচে ১৫টিতে জয় আর ৮টি হার বাংলাদেশের। সুপার লিগে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তানের চেয়েও এগিয়ে আছেন তামিমরা।

বিশ্বকাপ মাথায় রেখে শক্ত দল আফগানদের বিপক্ষেও এই দাপট ধরে রাখতে চান হাথুরু, ‘নিজেদের উঁচু অবস্থান ধরে রাখতে অবশ্যই চাইবো। কিন্তু এটা ভিন্ন ফরম্যাট এখানে আফগানদের ভিন্ন দল নিয়ে নামছে। টেস্ট ম্যাচের জয়টা আমাদের অবশ্যই মানসিকতায় একটু এগিয়ে রাখবে। তবে ফরম্যাট ভিন্ন বলে সব কিছুই ভিন্ন হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত