রেমন ম্যানেজসকে দিয়ে প্রত্যাশিত সফলতা আসেনি। যদিও এরই মাঝে প্রধান কোচ চূড়ান্ত করেছে ব্রাজিল। কার্লো আনচেলত্তিকে তারা নতুন কোচ হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে তারা।
তবে তিনি দায়িত্ব গ্রহণ করবেন আগামী বছর কোপা আমেরিকার আগে। তার আগ পর্যন্ত সেলেসাওদের অন্তবর্তীকালিন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ফার্নান্দো দিনিজ।
আর তাকে পেয়ে আনন্দিত ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের নতুন শুরুর পথে সূচনাটা দিনিজের হাত ধরে দারুণ হবে বলে মনে করেন পিএসজির এই ফরোয়ার্ড।
নেইমার বলেছেন, ‘আমার জন্য এবং জাতীয় দলের জন্য আদর্শ একজন ব্যক্তি হলে দিনিজ। তিনি একজন ভালো কোচ। ব্রাজিল দলের সঙ্গে তার পথ চলাটা মসৃণ হবে বলেই প্রত্যাশা। যদি আনচেলত্তির সঙ্গেও তিনি থেকে যান তাহলে আরও ভালোভাবে সমাদৃত হবেন। তার দলে যদি আমার সুযোগ থাকে, অবশ্যই আমি তা উপভোগ করব। আমার অপূর্ণতগুলো তার হাত ধরে পূরণ করতে চাই। তার অধীনে খেলতে আমি মুখিয়ে আছি।’
