রশিদ খানের প্রশ্ন

তাহলে কি আমি রহস্য প্রকাশ করে দেব

আপডেট : ১৩ জুলাই ২০২৩, ০৫:০৩ পিএম

বিশ্ব ক্রিকেটের ডাকসাইটে স্পিনার বলাই যায় তাকে। তার বলে নাস্তানাবুদ হয়েছেন তাবড় তাবড় সব ব্যাটসম্যান। তিনি আফগানিস্তান লেগ স্পিনার রশিদ খান। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগ যিনি চষে বেড়ান। আইপিএলেরও নিয়মিত মুখ তিনি। সেসব টুর্নামেন্টে খেলে নিজেকে প্রতিনিয়ত ছাড়িয়ে যাচ্ছেন তিনি। ব্যাটসম্যানদের কাছে হয়ে উঠছেন আরও রহস্যময় একজন বোলার।

আফগানিস্তানের বিপক্ষে ভারতের দেরাদুনে বাংলাদেশ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল ২০১৮ সালে। সেই সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিলেন সাকিব আল হাসানরা। রশিদ খানের স্পিন ঘূর্ণি তখন বুঝতে পারছিলেন না টাইগার ব্যাটসম্যানরা। সেই তালিকায় তারপর যোগ হয়েছে মুজিব-উর রহমানদের নাম। মোহাম্মদ নবীও ছিলেন আগে থেকেই।

কিন্তু সবার থেকে রশিদ খান এখনও আলাদাই থেকে গেছেন। তিনি বোলিংয়ে আসছেন, এটাই যেন টাইগার ব্যাটসম্যানদের কাপুন ধরিয়ে দেয়। তার বল কি বাংলাদেশি ব্যাটাররা পড়তে পারেন না?

কাল থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এসেছিলেন দলের প্রতিনিধি হয়ে। সেখানে তার কাছে এই প্রশ্ন করা হলে রশিদ পাল্টা প্রশ্ন করেন গণমাধ্যমকর্মীকে বলেন, তাহলে আমি কি ওদের সামনে রহস্য প্রকাশ করে দেব?

সাংবাদিকের প্রশ্নের উত্তরে রশিদ বলেন, ‘এই ব্যাটসম্যান তোমাকে পড়তে পারে, ঐ ব্যাটার তা পারে না। আমি সত্যিই এই তত্বটা বিশ্বাস করি না। দিনটা আপনার পক্ষে কথা বলতে হবে। আপনাকে সঠিক জায়গায় বল করতে হবে। তাহলে সাফল্য ধরা দিতে পারে। এটা এমন নয় যে, আমি কোথায় বল ফেলব সেটা আগে থেকে একজন বুঝে নিচ্ছে। টি-টোয়েন্টি একটি সম্পূর্ণ ভিন্ন খেলা। একজন ব্যাটসম্যানই খেলাটা ঘুরিয়ে দিতে। ব্যাটসম্যান যাই করুক, আমার কাজ সেরা জায়গায় বল করে তাকে কাবু করা। শতভাগ উজার করে ধারাবাহিক হওয়াই লক্ষ্য থাকে বোলারদের।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত