নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন ঢাকায় কানাডার হাইকমিশনার লিলি নিকোলস।
গতকাল বৃহস্পতিবার বেলা ১টায় হাইকমিশনার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশ করেন। প্রায় সোয়া এক ঘণ্টার বৈঠক শেষে বিএনপি নেতারা জানান, সুষ্ঠু নির্বাচন বিষয়ে কানাডার উদ্বেগ আছে।
বৈঠকে কানাডা হাইকমিশনের পলিটিক্যাল সেকশনের প্রধান ব্রাডলি কোটস উপস্থিত ছিলেন। এতে মির্জা ফখরুল ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য ও বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
বৈঠকের পর আমির খসরু সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের মানবাধিকার, শ্রম আইন, আইনের শাসন ও আগামী নির্বাচন প্রভৃতি বিষয়ে দীর্ঘ আলাপ হয়েছে। এসব বিষয়ে অবশ্যই তাদের উদ্বেগ আছে। তারা জানতে চেয়েছে, আগামী নির্বাচন সুষ্ঠু করার জন্য কী করা দরকার এবং বর্তমানে পরিবেশ কেমন। তারা সেটা জানে, তার পরও আমাদের কাছ থেকে জানতে চেয়েছে। আমরা বলেছি, বাংলাদেশে বর্তমান যে পরিবেশ তাতে গণতন্ত্র নেই, লেভেল প্লেয়িং ফিল্ড নেই, বাকস্বাধীনতা নেই, গণমাধ্যমের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ। বাংলাদেশে বর্তমানে সরকারের শাসনামলে নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার সুযোগ নেই।’
তিনি বলেন, ‘কানাডা দেশ হিসেবে ‘মিডল পাওয়ার’। তবে নীতিনৈতিকতার দিক থেকে বিশ্বখ্যাত। মানবাধিকার, আইনের শাসন, ভোটাধিকারÑ এসব বিষয়ে তাদের যথেষ্ট আগ্রহ আছে এবং তাদের মোরাল গ্রাউন্ড অনেক উঁচুতে। পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোর মতো কানাডারও উদ্বেগ রয়েছেÑ নির্বাচন নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হবে কি না, জনগণ ভোটাধিকার প্রয়োগ করে সংসদ ও সরকার নির্বাচন করতে পারবে কি না। মানবাধিকার ইস্যু, শ্রম আইন নিয়েও তাদের উদ্বেগ আছে।’
এক প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, ‘বৈঠকে কী আলোচনা হয়েছে তার সবকিছু বলা সম্ভব না।
