পটুয়াখালীর কলাপাড়ার পায়রা বন্দর থেকে চুরি যাওয়া ২২ লাখ টাকার ড্রেজার মেশিন উদ্ধার হলো বরগুনার তালতলীর যুবলীগ নেতা তানভীর হোসেন জয়ের বাড়ির পুকুর থেকে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার তালুকদার পাড়া এলাকায় ওই যুবলীগ নেতার বাড়ির পুকুর থেকে ড্রেজার মেশিনের টুকরো টুকরো অংশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তানভীর ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেনসহ আটজনের নাম উল্লেখ করে কলাপাড়া থানায় মামলা হয়েছে।
পুলিশ জানায়, পটুয়াখালীর কলাপাড়ার পায়রা বন্দর থেকে গত ১০ জুলাই ২২ লাখ টাকা মূল্যের একটি ড্রেজার চুরি হয়। ওই ড্রেজারের মালিক খান মো. রাশেদ ১১ জুলাই কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
