মাগুরায় বিএনপি নেতা চাঁদের দুই দিনের রিমান্ড

আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০৬:৫৯ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিসহ তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে মাগুরায় হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আবু সাঈদ চাঁদকে দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত।

গতকাল সোমবার মাগুরার ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের শুনানি শেষে এ আদেশ দেন বিচারক মোহাম্মদ হুমায়ুন কবির।

এর আগে গতকাল সকালে মাগুরা জেলা কারাগার থেকে কড়া পুলিশি প্রহরায় প্রিজনভ্যানে করে আবু সাঈদ চাঁদকে মাগুরার জজ আদালতে আনা হয়।

আদালতে আবু সাঈদ চাঁদের সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মাগুরা সদর থানা পুলিশের উপপরিদর্শক শেখ  সাইফুর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত