স্ত্রীর মাথার চুল কেটে দেওয়ায় স্বামী গ্রেপ্তার

আপডেট : ২২ জুলাই ২০২৩, ০৯:৫৬ পিএম

শাশুড়ির ওড়না (কাপড়) চুরির অপবাদ দিয়ে স্ত্রীকে মারধরের পর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল শালগ্রামে গতকাল শুক্রবার (২১ জুলাই) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত কোরবানি ঈদের দিন শাশুড়ি জাহেদার ওড়না চুরি হলে স্বামী জাহাঙ্গীর আলম স্ত্রী হানিফাকে সন্দেহ করতে থাকেন। এ ঘটনার জেরে শুক্রবার রাতে চুরির অপবাদ দিয়ে স্বামী, শাশুড়ি ও ননদ মিলে হানিফাকে মারধর করেন এবং মাথার চুল কেটে দেন।

পরে হানিফার কান্নাকাটিতে প্রতিবেশীরা পুলিশকে খবর দিলে শনিবার (২২ জুলাই) দুপুরে গিয়ে জাহাঙ্গীর আলমকে আটক করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ূন কবির।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত