দুর্ঘটনায় মৃত্যু কমে যানবাহনে শিশুদের সুরক্ষিত আসন থাকলে

আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০৭:১৭ এএম

যানবাহনে শিশুদের জন্য সুরক্ষিত আসন ব্যবহার করলে সড়ক দুর্ঘটনায় ছোট শিশুদের ক্ষেত্রে প্রায় ৭০ ভাগ এবং বড় শিশুদের ক্ষেত্রে প্রায় ৫৪ থেকে ৮০ ভাগ মৃত্যুর হার কমে। গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ এমন তথ্য দিয়েছে।

গতকাল রবিবার বেলা ১১টায় রাজধানীর শ্যামলীর ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টর আয়োজিত ‘নিরাপদ সড়ক জোরদারকরণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় এসব তথ্য উঠে আসে।

আলোচনা সভায় প্রতিষ্ঠানটির রোড সেফটি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী শারমিন রহমান বলেন, সড়ক দুর্ঘটনা ৫ থেকে ২৯ বছর বয়সীদের মৃত্যুর অন্যতম কারণ। বিশ্বে মানুষের মৃত্যুর অষ্টম বৃহত্তম কারণ সড়ক দুর্ঘটনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল স্ট্যাটাস রিপোর্ট অব রোড সেফটি ২০১৮-এর তথ্য অনুসারে সারা বিশ্বে প্রতি বছর প্রায় গড়ে ১০ লাখ ৩০ হাজার মানুষ সড়কে মারা যাচ্ছে এবং আহত হচ্ছে গড়ে প্রায় ৫ কোটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রতি বছর দেশে রোড ক্রাশে আনুমানিক ২৪ হাজার ৯৫৪ জন মৃত্যুবরণ করে। আর এসব মৃত্যুর ৯০ শতাংশই নি¤œ ও মধ্য আয়ের দেশে সংঘটিত হয়। রোড ক্রাশের ফলে দেশে শতকরা ৫ ভাগ জিডিপি কমে যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত