সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ব্যাংকটিতে ‘ভিপি (সফটওয়্যার ডিভিশন)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৩ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
বিভাগ: আইসিটি উইং
পদ: ভিপি (সফটওয়্যার ডিভিশন)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর/স্নাতক (সিএসই/এসই)
অতিরিক্ত যোগ্যতা: সফটওয়্যার ডেভেলপমেন্টে ন্যূনতম ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। জাভা, জাভাস্ক্রিপ্ট, পাইথন এবং অন্যান্য সফটওয়্যারে ভাল দক্ষতা থাকতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত দক্ষতা।
অভিজ্ঞতা: স্বনামধন্য বাণিজ্যিক কোন ব্যাংকে কমপক্ষে ১৪ বছর কাজ করার অভিজ্ঞতা।
বেতন: প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ৫০ বছর
কর্মস্থল: যে কোনো স্থান
আবেদনের নিয়ম: আগ্রহীরা http://career.islamibankbd.com/job_detail.php?job_id=MTIy এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ০৩ আগস্ট ২০২৩
সূত্র: বিডিজবস ডটকম