জলবায়ু পরিবর্তন বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়াচ্ছে

আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০১:৪৭ এএম

জলবায়ু পরিবর্তনসহ একাধিক সমস্যার সমন্বিত রূপ ডেঙ্গুর প্রকোপ বাড়াচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, জলবায়ু পরিবর্তনের নানাবিধ ক্ষতিকর প্রভাব মোকাবিলা করছে বাংলাদেশ। তার মধ্যে এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রাদুর্ভাব অন্যতম। একই সঙ্গে পানি ও স্যানিটেশন ব্যবস্থাপনা নেতিবাচক প্রভাবক হিসেবে কাজ করছে। গতকাল সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘পানি স্যানিটেশন ও জলবায়ু পরিবর্তনে ডেঙ্গু প্রাদুর্ভাব এবং করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইআইএসএসের গবেষণা পরিচালক মাহফুজ কবীর। বিশ্বব্যাংকের এক গবেষণার তথ্য তুলে ধরে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়াচ্ছে বলে জানা গেছে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী বলেন, সিটি মেয়ররা পারস্পরিক দোষারোপের মধ্যে আছেন। অনুষ্ঠানে সিপিআরডির নির্বাহী পরিচালক মো. শামসুদ্দোহা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা ও আর্দ্রতা বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক কীটতত্ত্ববিদ মো. খলিলুর রহমান বলেন,  একই সঙ্গে ড্রেনের নোংরা পানিতে ডেঙ্গু জন্মানোর বিষয়টিও আরও গবেষণার বিষয় বলে মত দেন এ কীটতত্ত্ববিদ।

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি রাশেদ রাব্বি বলেন, করোনা একটি নতুন বিষয় ছিল। কিন্তু ডেঙ্গুর সঙ্গে আমাদের বসবাস ষাটের দশক থেকে। সুতরাং আতঙ্ক তৈরি করার কিছু নেই। এর উৎসের দিকে নজর দিতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত