বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কাঠ মিস্ত্রির

আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১০:২৩ এএম

ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দীন ইসলাম (৩২) নামে এক কাঠ মিস্ত্রির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) রাত আটটার দিকে উপজেলার ১৩ নং চর বেতাগৈর ইউনিয়নের আনন্দ বাজারে শরাফতের ফার্নিচারের দোকানে এই ঘটনা ঘটে। সে একই ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামের আঃ কাসিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সে ফার্নিচার ব্যবসায়ী শরাফতের দোকানে কাঠ মিস্ত্রির কাজ করত। ঘটনার সময় সে দোকানেই পেশাগত দায়িত্ব পালন করছিল। অসাবধানতাবশে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। বিষয়টি অন্যান্য সহকর্মীরা টের পেয়ে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার সময় রাস্তাতেই মারা যায় ।

এলাকাবাসীরা জানান, তার স্ত্রী ও একটি পুত্র সন্তান রয়েছে। কাঠ মিস্ত্রির কাজ করেই সংসার চালাত সে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নান্দাইল মডেল থানার ওসি রাশেদুজ্জামান জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত