ডুরান্ড কাপ খেলতে গেছে সেনাবাহিনী

আপডেট : ৩০ জুলাই ২০২৩, ০৭:২২ পিএম

এশিয়ার সবচে পুরনো ফুটবল প্রতিযোগিতা ডুরান্ড কাপে অংশ নিতে কলকাতা গেছে বাংলাদেশ সেনাবাহিনী দল। সেনাবাহিনী প্রধান জেনারে এস এম শফিউদ্দিন আহমেদের বিশেষ পৃষ্ঠপোষকতায় এবারই প্রথm সেনাবাহিনী দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

ডুরান্ড কাপের ১৩২তম আসর শুরু হবে ৩ আগস্ট। কলকাতা ছাড়াও আসামের গৌহাটি ও কোকড়াঝাড়ে আয়োজিত হবে ২৪ দলের এই আসর।

সেনাবাহিনী খেলবে ইস্টবেঙ্গল, মোহানবাগান ও পাঞ্জাবের গ্রুপে। ৩ আগস্ট মোহনবাগানের সঙ্গে প্রথম ম্যাচ খেলবে সেনাবাহিনী। ৬ আগস্ট দ্বিতীয় ম্যাচ সেনাবাহনীর ইস্টবেঙ্গলের সঙ্গে। পাঞ্জাবের সঙ্গে ১০ আগস্ট তাদের শেষ ম্যাচ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত