জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এক্সিম ব্যাংকে। প্রতিষ্ঠানটিতে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২০ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড
পদ: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
পদসংখ্যা: অনির্ধারিত।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ৪ বছরের স্নাতক ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রি।
স্নাতক ও স্নাতকোত্তর উভয় স্তরেই ন্যূনতম সিজিপিএ ৩.০০ বা প্রথম শ্রেণি। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রেই জিপিএ-৫ অথবা ‘ও’ লেভেলে ২-বি এর সাথে কমপক্ষে ৩-এ এবং ‘এ’ লেভেলে ১-বি এর সাথে ১-এ থাকতে হবে।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই।
বেতন: প্রবেশন সময়কাল প্রথম বছরে নির্বাচিত প্রার্থী মাসিক ৫২,০০০ টাকা বেতন পাবেন। ১ বছর পার হলে নির্বাহী অফিসার পদে পদোন্নতি পেলে মাসিক বেতন হবে ৬৭,৯০০ টাকা।
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা দেওয়া হবে।
বয়স: ৩০ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো জায়গায়।
আবেদনের নিয়ম: আগ্রহীরা http://career.eximbankbd.com/Welcome.aspx লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২০ আগস্ট ২০২৩
সূত্র: এক্সিম ব্যাংকের ওয়েবসাইট
