নুরের বিরুদ্ধে ডিবির মামলা

আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ০৯:৫৫ পিএম

ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে নিজ বাসভবনে আশ্রয় ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গণ অধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান,ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, আসামি যার বাসাতেই থাকুক আমরা তাকে ধরে আনতে পারি। প্রয়োজনবোধে বলপ্রয়োগ করে আসামি আনতে পারি।

হারুন বলেছিলেন, যাকে ধরে এনেছি তিনি মামলার আসামি। ভিপি নুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র। তার (নুর) বাসায় যদি কোনো মামলার আসামি লুকিয়ে থাকে তাকে বের করে দেওয়াই উচিত ছিল তার। সেটা না করে উল্টো পুলিশের ওপর চড়াও হলেন নুর। পুলিশকে গালিগালাজ করলেন। তিনি সরকারি কাজে বাধা দিলেন।

এর আগে মঙ্গলবার রাত ২টার দিকে ফেসবুক লাইভে নুরুল হক নুর বলেন, মধ্যরাতে তার বাসায় ডিবি হানা দিয়েছে। পরে পুলিশ নুরের বাসার দরজা ভেঙে কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে তুলে নিয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত