বঙ্গবন্ধুর সমাধিতে জাতীয় প্রেস ক্লাবের শ্রদ্ধা

আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ০২:৫৬ এএম

শোকাবহ আগস্টের চতুর্থ দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের নেতারা। গতকাল শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত অন্য সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। তারা সমাধির পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে মহান নেতার প্রতি সম্মান প্রদর্শন করেন।এরপর পবিত্র ফাতেহা পাঠ করে তারা বঙ্গবন্ধু ও পঁচাত্তরের ১৫ আগস্ট কালরাতে শাহাদাতবরণকারীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করা হয়।

এসময় জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি যুগান্তর সম্পাদক সাইফুল আলম, কার্যনির্বাহী কমিটির সহসভাপতি রেজোয়ানুল হক রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, আশরাফ আলী, কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, শাহনাজ সিদ্দিকী সোমা, কল্যাণ সাহা, জুলহাস আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত