মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্সে মার্কিন রাষ্ট্রদূত

আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ০২:৫৯ এএম

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেছেন, ‘কুমুদিনী কমপ্লেক্সে অবস্থিত প্রতিষ্ঠানগুলো খুব ভালো কাজ করছে। এখানে এসে আমি খুবই আনন্দিত।’

গতকাল শনিবার টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মার্কিন রাষ্ট্রদূত সকাল ৯টা ৫০ মিনিটে স্ত্রী এমিকে সঙ্গে নিয়ে কুমুদিনী কমপ্লেক্সে এসে পৌঁছালে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা তাকে স্বাগত জানান।

এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টের পরিচালক শ্রীমতি সাহা, পরিচালক সম্পা সাহা, পরিচালক মহবীর পতি, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুল হালিম, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়।

পরে কুমুদিনী লাইব্রেরিতে চা চক্র শেষে রাষ্ট্রদূত কুমুদিনী মিলনায়তনে যান। সেখানে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের কার্যক্রমের ওপর একটি প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত