২৫ কোটি ধার করে চিকিৎসা, মুখ খুললেন সামান্থা

আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ০৫:২২ পিএম

বিরল রোগ মায়োসাইটিসে ভুগছেন দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু। যার কারণে আপাতত কাজ থেকে বিরতি নিয়েছেন৷ অসুস্থতার মধ্যেও অভিনেত্রীকে নিয়ে চর্চা থামছে না সোশ্যালে৷

কিছুদিন আগেই অভিযোগ উঠেছিল, সামান্থা নাকি নিজের ট্রিটমেন্টের জন্য এক তেলেগু সুপারস্টারের কাছ থেকে ২৫ কোটি টাকা ধার করেছেন৷ এই খবর ছড়িয়ে পড়তেই মুখ খুললেন নায়িকা৷

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সামান্থা জানান, মায়োসাইটিসের চিকিৎসার জন্য ২৫ কোটি টাকা! আপনাকে কেউ ঠকিয়েছে৷ আমার তো এর চেয়ে অনেক কম খরচ হয়েছে৷ আমি নিজেই সেটুকুর দায়িত্ব নিতে পারি৷

সবাইকে ধন্যবাদ জানিয়ে অভিনেত্রী বলেন, মায়োসাইটিসে বহু মানুষ আক্রান্ত হন৷ তাই দয়া করে এই ধরনের ভুয়া খবর রটাবেন না৷

সামান্থার শারীরিক অসুস্থতা নিতে রীতিমতো চিন্তিত ভক্তরা৷ চলতি বছরের শুরুতেই সামান্থা প্রকাশ করেছিলেন যে, তিনি অসুস্থতার সাথে লড়াই করছেন৷ অনেকদিন ধরেই পেশির ব্যথায় ভুগছেন সামান্থা৷ কোনোভাবেই এই রোগ থেকে স্বস্তি পাচ্ছেন না অভিনেত্রী৷

×
সর্বশেষ সর্বাধিক পঠিত