ভারতীয় হাইকমিশনার

বঙ্গবন্ধুর দৃষ্টি ও ধারণা দুই দেশের বন্ধুত্ব সুদৃঢ় করছে

আপডেট : ১০ আগস্ট ২০২৩, ০৭:১২ এএম

বঙ্গবন্ধুর দৃষ্টি ও ধারণা দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করছে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। গতকাল বুধবার বিকেলে গোপালগঞ্জের টুঙ্গি পাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইতে এমন মন্তব্য লেখেন তিনি।

প্রণয় ভার্মা লিখেছেন, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকীতে আমার হৃদয়ের অন্তস্থল থেকে শ্রদ্ধা জানাতে টুঙ্গি পাড়ায় এসেছি। বঙ্গবন্ধুর দৃষ্টি ও ধারণা ভারত বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করতে পারে। এর আগে তিনি টুঙ্গি পাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি বঙ্গবন্ধু, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ সহ মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করেন ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত