মাইলস্টোন কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ০৪:৪৬ এএম

এসএসসি পরীক্ষায় ফলাফলে সাফল্য অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। গতকাল রবিবার উত্তরার দিয়াবাড়ীতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসের প্রধান অডিটরিয়ামে আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.)। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর জহিরুল হক, কলেজের সিনিয়র পরিচালক (প্রশাসন) মো. মাসুদ আলম, শিক্ষক-শিক্ষিকারা, উপাধ্যক্ষরা এবং বিভিন্ন বিষয়ের অনুষদ সদস্যরা। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত