রূপায়ণ ডিজাইন স্টুডিও ও হ্যাকার বাংলাদেশের চুক্তি

আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ১২:৫৬ এএম

রূপায়ণ ডিজাইন স্টুডিও লিমিটেড ও হ্যাকার বাংলাদেশের মধ্যে একটি ব্যবসায়িক চুক্তি হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বনানীতে ‘হ্যাকার বাংলাদেশ’র আউটলেটে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

এতে রূপায়ণ ডিজাইন স্টুডিও লিমিটেডের পক্ষে চেয়ারম্যান সাবরিনা রশীদ ও হ্যাকার বাংলাদেশের পক্ষে হেড অব অপারেশন নাজীর লতিফ স্বাক্ষর করেন। এ চুক্তির আওতায় এখন থেকে রূপায়ণ ডিজাইন স্টুডিও লিমিটেডের গ্রাহকরা হ্যাকার বাংলাদেশের মডিউলার কিচেন সল্যুশনের সার্ভিস নিতে পারবেন। এজন্য আকর্ষণীয় ডিসকাউন্ট সুবিধার পাশাপাশি পাঁচ বছর বিক্রয়োত্তর সেবা ভোগ করবেন তারা।

এ অনুষ্ঠানে রূপায়ণ ডিজাইন স্টুডিও লিমিটেডের হেড অব অপারেশন স্থপতি মনজুরুল কবীর, হেড অব সেলস মো. এজাজুল ইসলাম এবং হ্যাকার বাংলাদেশের সেলস ম্যানেজার শেখ মো. শাহ দীপু প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত