ডুয়েটে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু ২০ আগস্ট

আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০৬:৩৪ এএম

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর ২০২২-২৩ শিক্ষাবর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বি.আর্ক প্রোগ্রামের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল রবি ও সোমবার অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে রবিবার সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন সোমবার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, আর্কিটেকচার বিভাগ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, মেটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তিবিষয়ক যেকোনো তথ্য http://admission.duetbd.org  ওয়েবসাইটে পাওয়া যাবে। গতকাল শুক্রবার ডুয়েটের সহকারী পরিচালক (গণসংযোগ ও প্রকাশনা) মো. জিয়াউল হক এ তথ্য জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত