রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৯

আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ০৩:৪১ পিএম

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২৫ আগস্ট) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বলা হয়, বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৭৬৮ পিস ইয়াবা, ৪ কেজি ৯০০ গ্রাম গাঁজা, ৩০.৫ গ্রাম হেরোইন, ৭ বোতল ফেনসিডিল ও ৮০০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত