শব্দদূষণ নিয়ন্ত্রণে মিন্টো রোডে ক্যাম্পেইন

আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ০৬:০৪ এএম

রাজধানীর মিন্টো রোডে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক ক্যাম্পেইন করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল শনিবার শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত অংশীদারত্বমূলক প্রকল্পের আয়োজনে এই ক্যাম্পেইন করা হয়।

আয়োজকরা জানায়, শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে সর্বস্তরের জনগণকে সচেতন করার লক্ষ্যে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। এ সময় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন যানবাহনে অযথা হর্ন না বাজানোর সেøাগান সংবলিত স্টিকার লাগানো হয় এবং পথচারী ও বাস চালকদের মধ্যে শব্দদূষণের বিভিন্ন তথ্যসংবলিত লিফলেট বিতরণ করা হয়। নো হর্ন, শব্দদূষণ শ্রবণশক্তি নষ্ট করে, শব্দদূষণ বহুবিধ স্বাস্থ্য ঝুঁকির কারণ ইত্যাদি সেøাগান সংবলিত প্ল্যাকার্ড, ফেস্টুন এবং ব্যানার নিয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী এই ক্যাম্পেইন হয়। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত