নীলক্ষেত অবরোধ করে সাত কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ০৬:০০ এএম

রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে গতকাল রবিবার আবারও বিক্ষোভ করেছে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। এই সময় আন্দোলনরত বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, এক নারী শিক্ষার্থীসহ সাতজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মেডিসিন বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চিকিৎসাধীন শিক্ষার্থীরা হলেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অর্থনীতির চতুর্থ বর্ষের ছাত্রী সোনিয়া আক্তার (২৩), কবি নজরুল কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র তৌকিবুর হাসান বাপ্পি (২৪) ও সাদেক বাপ্পি (২৩), ঢাকা কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শাহরিয়ার মাহমুদ অপু (২৫) ও ইয়াসিন আলী সাগর (২৫), সরকারি তিতুমীর কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের মাহবুব প্লাবন (২২) এবং বাঙলা কলেজের অ্যাকাউন্টিং বিভাগের চতুর্থ বর্ষের রাজিব ইসলাম (২৩)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত