বিশাল মিছিল নিয়ে সুধী সমাবেশে শামীম ওসমান

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪০ এএম

নারায়ণগঞ্জ থেকে ২৫ হাজার নেতাকর্মী নিয়ে ঢাকায় সুধী সমাবেশে যোগ দিয়েছেন সংসদ সদস্য একেএম শামীম ওসমান। গতকাল শনিবার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এই সমাবেশে যোগ দেন তিনি।

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,  স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা প্রায় ৪ শতাাধিক বাস ও ট্রাকে চড়ে ঢাকায় সমাবেশে গিয়ে যোগ দেন।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত শহীদ বাদল জানান, শুক্রবার ছাত্র সমাবেশে এমপি শামীম ওসমানের নির্দেশে বিপুলসংখ্যক ছাত্রলীগ নেতাকর্মী যোগ দেন। শনিবার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে সংসদ সদস্য শামীম ওসমানের নেতৃত্বে নারায়ণগঞ্জ থেকে প্রায় ২৫ হাজার নেতাকর্মী ঢাকার সমাবেশে যোগ দিয়েছেন।

মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু জানান, শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে জননেতা একেএম শামীম ওসমানের নেতৃত্বে সর্বকালের বিশাল মিছিল নিয়ে যোগদান করেছে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত