ঢাকার উত্তরায় অবস্থিত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) নিজস্ব ক্যাম্পাসে ফল সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে ক্যাম্পাসে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানে শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকরা অংশগ্রহণ করেন।
আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রবের সভাপতিত্বে শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন উপ-উপাচার্য মাহমুদুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. লুৎফর রহমান, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম এবং কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ মিয়া। বিজ্ঞপ্তি
