জাতিসংঘের সহকারী মহাসচিব ও এশিয়া প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক পরিচালক কান্নি উইগনারাজা গতকাল রবিবার হাতিয়া ও ভাসানচর পরিদর্শন করেছেন। এ সময় তিনি বুড়িরচর ইউনিয়নের রেহানিয়া গ্রামের জেলেদের জীবন-জীবিকা ও আর্থসামাজিক অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন।
হাতিয়া বিদ্যুৎকেন্দ্র মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভায় কান্নি উইগনারাজা বলেন, ‘সবার সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে সবার কাক্সিক্ষত জীবনমানের উন্নয়ন ঘটানো সম্ভব।’
এ সময় তার সফরসঙ্গী ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক নাফিউল হাসান, শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, উপ-আবাসিক প্রতিনিধি সোনালি দয়ারতœ, কৌশলগত যোগাযোগ ও আউটটেক বিশেষজ্ঞ কীর্তিজায় পাহাড়ি, কক্সবাজার সাব-অফিসের প্রতিনিধি কেইটা সুগিমোটো, কনসালট্যান্ট ভিডিওগ্রাফার রাজীব আহসান সম্রাট ও সংস্থার বাংলাদেশের যোগাযোগ প্রধান আবদুল কাইয়ুম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার উইংয়ের মহাপরিচালক মিয়া মোহাম্মদ মইনুল কবির।
