শ্রমিক হত্যা

৩ দিন পর চালক ও হেলপার গ্রেপ্তার মিনিবাস জব্দ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৯ এএম

গাজীপুরের শ্রীপুরে নারী পোশাক শ্রমিককে ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে তাকওয়া মিনিবাস থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে হত্যার ঘটনায় তিন দিন পর বাসটির চালক ও হেলপারকে (সহকারী) গ্রেপ্তার করা হয়েছে। তাকওয়া পরিবহনের মিনিবাসটিও জব্দ করেছে মাওনা হাইওয়ে থানা পুলিশ। গতকাল সোমবার মাওনা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গত শুক্রবার  ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় নারী পোশাক শ্রমিক চম্পা বেগমকে ওই মিনিবাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনা ঘটে। পরে পথচারীরা রক্তাক্ত অবস্থা উদ্ধার করে আল হেরা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার এক দিন পর নিহতের ভাই জহিরুল ইসলাম অলি পুলিশের কাছে লিখিত অভিযোগ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত