আলঝেইমারসের আধুনিক চিকিৎসা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৪ এএম

আলঝেইমারস হলো মানুষের মস্তিষ্কের ক্ষয়জনিত নিঃশব্দ ঘাতক রোগ। সচরাচর আলঝেইমারস ডিজিজ থেকেই ডিমেনশিয়া সবচেয়ে বেশি হয়।

আলঝেইমারের প্রধান লক্ষণ

স্মৃতিশক্তি লোপ : সাময়িকভাবে স্মৃতিলোপ পায়, যা স্বাভাবিক কর্মক্ষমতার ব্যাঘাত ঘটায়। যেমন, চেনা মানুষের নাম, চেনামুখ, জায়গার নাম, পরিচিত টেলিফোন নম্বর ইত্যাদি ভুলে যাওয়া।

প্রতিদিনের কাজের বিভ্রান্তি : প্রতিদিনের স্বাভাবিক কাজ করতে গিয়ে করতে না পারা।

ভাষাগত সমস্যা : শিশুদের মতো এলোমেলো করে বাক্য যা অনেক সময় বোধগম্য হয় না।

সময় ও স্থান চিহ্নিত করতে অপারগ: সময়জ্ঞান না থাকা। সকাল, বিকেল ও রাত বুঝতে না পারা। হারিয়ে যাওয়া বা রাস্তা হারিয়ে অন্যখানে চলে যাওয়া, বাড়ির রাস্তা খুঁজে না পাওয়া। বারবার রাস্তা ভুলে যাওয়া। পরিচিত জায়গায় এসেও চিনতে না পারা। বিচার-বিবেচনার ক্ষমতা কমে যাওয়া; নিজের অবস্থানে থেকে কী কাজ করতে হবে তা অনেক সময় বুঝতে না পারা। যেমন : কোন অবস্থায় কী পোশাক পরবে, রিকশায় উঠে কত ভাড়া দিতে হবে। অন্যমনস্ক হওয়া এছাড়া নিত্যপ্রয়োজনীয় কোনো একটা জিনিস দিয়ে কী করতে হবে তা অনেক সময়ই বুঝে উঠতে না পারা।

জিনিসপত্র হারিয়ে ফেলা : নিত্যব্যবহার্য জিনিসপত্র অদ্ভুত সব জায়গায় রেখে তা বেমালুম

ভুলে যাওয়া।

মেজাজ ও স্বাভাবিক আচার-আচরণে পরিবর্তন : যখন তখন মেজাজ পরিবর্তন হওয়া। খিটখিটে, রাগান্বিত হওয়া, দুর্ব্যবহার করা ইত্যাদি।

ব্যক্তিত্ববোধের পরিবর্তন : বয়সের সঙ্গে সঙ্গে ব্যক্তিত্বের পরিবর্তন আসা স্বাভাবিক, তবে ডিমেনশিয়ায় ভুগছেন এমন ব্যক্তির ক্ষেত্রে তাস্বাভাবিকের চেয়ে বেশি হয়ে থাকে।

কাদের হয়

ডিমেনশিয়া প্রধানত বৃদ্ধ লোকদের হয়। সাধারণত ৬৫ থেকে ৮৫ বছর বয়সের মানুষ ডিমেনশিয়ায় ভোগেন। তবে, কমবয়সের লোকদেরও তা হতে পারে। বিজ্ঞানীরা ডিমেনশিয়ার সঙ্গে বংশগত সম্পর্ক পরীক্ষা-নিরীক্ষা করে দেখছেন। দেখা যাচ্ছে যে কিছু বিরল ক্ষেত্রে ডিমেনশিয়ার জন্য দায়ী রোগগুলো বংশগত হতে পারে। কিছু লোকের নির্দিষ্ট ধরনের বংশগত গাঠনিক প্রক্রিয়ার কারণে ডিমেনশিয়ার সম্ভাবনা বেশি থাকে।

প্রতিরোধ : ব্যবস্থা বের করা বা আবিষ্কার করা কঠিন। তবে গবেষণায় দেখা গেছে, স্বাস্থ্যকর খাবার ও স্বাস্থ্যকর জীবনযাপন পদ্ধতি ডিমেনশিয়া থেকে হয়তো রক্ষা করে। বিশেষ করে ধূমপান না করলে, নিয়মিত ব্যায়াম করলে, চর্বিযুক্ত খাবার না খেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত