অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্ব দিতে নির্দেশ ডিএমপি কমিশনারের

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৯ এএম

অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় সমান গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি বলেন, দেশের প্রচলিত আইন অনুসরণ করে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে সমান গুরুত্ব দিয়ে পেশাদারিত্বের সঙ্গে নিজের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে।

গতকাল সোমবার ডিএমপি সদর দপ্তরে আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশ দেন তিনি। এ সময় তিনি ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যকে পুরস্কৃত করেন।

ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল ও অপরাধ নিয়ন্ত্রণে রয়েছে। ডিএমপি টিম হিসেবে কাজ করে যাচ্ছে বলেই রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন উন্নতি হয়েছে। ভবিষ্যতেও যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে টিম ডিএমপি প্রস্তুত রয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত