মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে তিন সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্স ২০২৩/২ গতকাল বুধবার শেষ হয়েছে। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে সম্মানিত ফেলোদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।
তিন সপ্তাহব্যাপী পরিচালিত এই কোর্সে সংসদ সদস্য, সিনিয়র সামরিক ও পুলিশ কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, সিনিয়র চিকিৎসক, সরকারি ও বেসরকারি সংস্থার সিনিয়র প্রতিনিধি, কূটনীতিক এবং করপোরেট নেতাসহ ৩১ জন ফেলো অংশগ্রহণ করেন। লেফটেন্যান্ট জেনারেল মো. আকবর হোসেন, এসবিপি, বিএসপি, এসইউপি (বার), এএফডব্লিউসি, পিএসসি, জি+, পিএইচডি, কমান্ড্যান্ট, ন্যাশনাল ডিফেন্স কলেজ বলেন, বাংলাদেশের নিরাপত্তা ও উন্নয়নে নিবেদিত নেতাদের মধ্যে বঙ্গবন্ধুর দর্শন ছড়িয়ে দেওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে এ ক্যাপস্টোন কোর্স। তিনি জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে সহিষ্ণুতার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার জন্য সব ফেলোদের আন্তরিকভাবে অনুরোধ করেন। আইএসপিআর
