মরণোত্তর ‘বঙ্গবন্ধু স্বর্ণপদক’ পেলেন বেবী মওদুদ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১০ এএম

সাংবাদিক, লেখক, প্রাবন্ধিক, বঙ্গবন্ধুবিষয়ক গবেষক এবং সাবেক সংসদ সদস্য বেবী মওদুদকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্বর্ণপদক-২০২৩’ (মরণোত্তর) প্রদান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বেবী মওদুদের বড় ছেলে রবিউল হাসানের হাতে শিক্ষামন্ত্রী দীপু মনি স্বর্ণপদক এবং উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সনদপত্র তুলে দেন। বেবী মওদুদ ঢাবির বাংলা বিভাগের শিক্ষার্থী ছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি তার বক্তব্যে বলেন, শোষণ-নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে শাস্তি প্রতিষ্ঠা ও স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু সারাজীবন লড়াই-সংগ্রাম করেছেন। পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করার পথচলায় বঙ্গবন্ধুকন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছায়ার মতো কাজ করেছেন বেবী মওদুদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বেবী মওদুদকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্বর্ণপদক’ প্রদান করা যথার্থ হয়েছে।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বেবী মওদুদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি বঙ্গবন্ধুর আদর্শ, দর্শন ও মূল্যবোধ লেখনীর মাধ্যমে সবার কাছে তুলে ধরতে অনন্য ভূমিকা পালন করেছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টির পরিচালক অধ্যাপক ড. ফকরুল আলম এবং বেবী মওদুদের ছেলে রবিউল হাসান অভি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত