চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাংবাদিক মারধরের ঘটনায় জড়িত ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
রবিবার সন্ধ্যায় মোবাইল ফোনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি জানান, এ ঘটনাটি খতিয়ে দেখা হবে। এরপর জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো।
রবিবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় কলা ও মানববিদ্যা অনুষদ প্রাঙ্গণে ছাত্রলীগ কর্মীদের হাতে মারধরের শিকার হন দৈনিক প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোশাররফ শাহ।
আহত অবস্থায় মোশাররফকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে বুক ও হাতে আঘাত থাকার কারণে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
