দেশের সৌন্দর্য বিদেশিদের কাছে তুলে ধরতে হবে

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১১ এএম

‘পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ’ প্রতিপাদ্য নিয়ে মুজিবস বাংলাদেশ প্রচারণার অংশ হিসেবে শুরু হয়েছে বাংলাদেশ ফেস্টিভ্যাল। গতকাল বুধবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ ফেস্টিভ্যালের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

তিনি বলেন, ‘পরিবেশের ভারসাম্য বজায় রেখে যথাযথ ব্যবস্থার মাধ্যমে আমাদের পর্যটনকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশের সৌন্দর্য তুলে ধরে দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষিত করতে হবে। আমরা সেন্টমার্টিনকে প্লাস্টিক ফ্রি করার উদ্যোগ গ্রহণ করেছি। আগামীতে কক্সবাজার সমুদ্রসৈকতকেও প্লাস্টিক ফ্রি করার উদ্যোগ গ্রহণ করব। আমি আশা করি, সরকারের সব পরিকল্পনা যথাযথ বাস্তবায়ন করা হবে। অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে এর একটি নিবিড় সম্পর্ক রয়েছে। অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে হোটেলের সংখ্যা আরও বৃদ্ধি করে বিদেশি পর্যটকদের আনতে হবে। আমাদের ট্যুরিজমের সব ঐতিহ্য রয়েছে। এটাকে আমাদের অবশ্যই কাজে লাগাতে হবে। বিদেশি ট্যুরিস্টরা আমাদের দেশে এসে যে অর্থ ব্যয় করবে, সেটি আমার জাতীয় অর্থনীতিতে যুক্ত হবে।’

শিরীন শারমিন চৌধুরী আরও বলেন, ‘কক্সবাজার সমুদ্রসৈকতে কোনো অ্যাকটিভিটিস নেই। যদি বিশ্বের অন্যান্য দেশের মতো অ্যাকটিভিটিস তৈরি করা যায় তবে বিদেশি পর্যটকরা আরও বেশি পরিমাণে আগ্রহী হবে। ঢাকা সিটিতে পর্যটকদের জন্য বাস ট্যুরের আয়োজন করা যেতে পারে। এতে করে বিদেশি পর্যটকরা একটি ট্যুরের মাধ্যমে ঢাকা সিটির ঐতিহ্যগুলো দেখতে পারবে। পুরান ঢাকার জন্য একটি রুট, নতুন ঢাকার জন্য একটি রুট, নদীপথেও একটি ট্যুরের আয়োজন করা যেতে পারে। আমি মনে করি, এটি আমাদের জন্য অনেক কার্যকর হবে।’

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, জিডিপির ১০ ভাগ পর্যটন খাত থেকে আসে। ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন প্রথম ক্ষমতায় আসেন তখন তিনি একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত