ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস অডিটরিয়ামে সুফি সদর উদ্দিন আহমদ চিশতী স্মারক বক্তৃতা অনুষ্ঠান কিছু সশস্ত্র লোকের বাধা ও হুমকির কারণে এবং শান্তিভঙ্গের আশঙ্কায় স্থগিত করা হয়েছে। প্রতিবছরের মতো এ বছরও আন্তর্জাতিক গবেষণা ও প্রকাশনা প্রতিষ্ঠান লালন বিশ্বসংঘের উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস অডিটরিয়ামে “সুফি সদর উদ্দিন আহমদ চিশতীর কালজয়ী অবদান ‘মাওলার অভিষেক’ গ্রন্থের পূর্বাপর” শীর্ষক এ বছরের স্মারক
বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আমন্ত্রিত অতিথিরা যখন অনুষ্ঠান শুরুর সময় বিকেল ৪টায় অডিটরিয়ামে সমবেত হন তখন আনোয়ার আহমদ শিবলী নামে উচ্ছৃঙ্খল এক ব্যক্তির নেতৃত্বে ৪০-৫০ জনের সশস্ত্র দল মঞ্চে উঠে অনুষ্ঠান বন্ধ না করলে উদ্যোক্তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এর পরিপ্রেক্ষিতে সভার সভাপতি শান্তি-শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা দেখে অনুষ্ঠান স্থগিত ঘোষণা করতে বাধ্য হন। পরবর্তী সুবিধাজনক সময়ে ‘সুফি সদর উদ্দিন আহমদ চিশতী স্মারক বক্তৃতা’ অনুষ্ঠান আয়োজন করা হবে। বিজ্ঞপ্তি
