ডেঙ্গুতে বিএনপি নেতা হাসান উদ্দিন সরকারের স্ত্রীর মৃত্যু

আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ০৬:০৮ এএম

গাজীপুর মহানগর বিএনপির সাবেক সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারের সহধর্মিণী সুলতানা রাজিয়া (৬৯) গত শনিবার রাত পৌনে ১২টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী, দুই ছেলে, তিন নাতনিসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সুলতানা রাজিয়া ডেঙ্গুজ¦রে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে শনিবার সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। গতকাল রবিবার বাদ জোহর তার বাড়ির সামনে নিজনামীয় সুলতানা রাজিয়া রোডে টঙ্গী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে (টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ মাঠ) জানাজা শেষে লাশ স্থানীয় বড় দেওড়া হযরত শাহজালাল (রহ.) রোডে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় দলমত নির্বিশেষে মুসল্লিরা শরিক হন। বিএনপি মহাসচিবের শোক : এদিকে সুলতানা রাজিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় তিনি বলেন, সুলতানা রাজিয়ার মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে শোকাহত ও মর্মাহত হয়েছি। একজন আদর্শস্থানীয় মাতা হিসেবে তিনি মেধা ও শ্রম দিয়ে তার সন্তানদের সুশিক্ষিত ও সুসন্তান হিসেবে গড়ে তুলেছিলেন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত