বুবলীর নেতৃত্বে ফুলছড়িতে আ.লীগের সদস্য সংগ্রহ

আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ০৬:০২ এএম

শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মেয়ে ও ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলীর নেতৃত্বে উপজেলার গুনভড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি হয়। এ উপলক্ষে সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম সেলিম পারভেজ ও সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী প্রমুখ।

বক্তারা গাইবান্ধা-৫ আসনে বিগত সময়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তুলে ধরেন। একই সঙ্গে নৌকায় ভোট চান, এ আসনে মনোনয়নপ্রত্যাশী ফারজানা রাব্বী বুবলী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত