রেজিমেন্ট অব আর্টিলারির ৪২তম অধিনায়ক সম্মেলন

আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ১২:৫০ এএম

রেজিমেন্ট অব আর্টিলারির ৪২তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৩ গতকাল বুধবার চট্টগ্রামের হালিশহরের আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সেনাপ্রধান আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে পৌঁছালে তাকে স্বাগত জানান জেনারেল অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড এবং জেনারেল অফিসার কমান্ডিং ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া। এ সময় সেনাবাহিনী প্রধান আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলের নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স পরিদর্শন করেন।

সেনাপ্রধান সম্মেলনে উপস্থিত রেজিমেন্ট অব আর্টিলারির ইউনিটগুলোর অধিনায়ক ও অন্য কর্মকর্তাদের উদ্দেশে উদ্বোধনী বক্তব্য রাখেন। এ সময় তিনি রেজিমেন্ট অব আর্টিলারির গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় এ রেজিমেন্টের অবদানের কথা স্মরণ করেন। সেনাবাহিনী প্রধান সেনাবাহিনীর আধুনিকায়নের ক্ষেত্রে বর্তমান সরকারের অবদানের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। আইএসপিআর

×
সর্বশেষ সর্বাধিক পঠিত