১০ দিনে ৫ কর্মসূচি নিয়ে আসছে বিএনপি

আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ১০:০৬ পিএম

৯-১৮ অক্টোবর ৫ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ বৃহস্পতিবার রাতে সরকার পতনের 'এক দফা' দাবির আন্দোলনে চট্টগ্রামে রোডমার্চ শেষে এ কর্মসূচি ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কর্মসূচির মধ্যে রয়েছে, ৯ অক্টোবর দেশের প্রতিটি মহানগর ও জেলায় সমাবেশ ও মিছিল, ১২ অক্টোবর ঢাকায় ছাত্র কনভেনশন, ১৪ অক্টোবর সারাদেশে গণঅনশন, ১৬ অক্টোবর ঢাকায় যুব সমাবেশ এবং ১৮ অক্টোবর ঢাকায় সমাবেশ।

মির্জা ফখরুল জানান, ১৮ অক্টোবর ঢাকায় সমাবেশ শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত